গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সাবা আজাদ, পাশে হৃতিক রোশন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৩:৫২
বলিউড অভিনেত্রী সাবা আজাদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত দুই সপ্তাহ ধরে তিনি শয্যাশায়ী এবং এক সংক্রমণের কারণে চরম দুর্বলতায় ভুগছেন।
জানা গেছে, তিনি ‘সাইক্লোস্পোরা কায়েটানেনসিস’ সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এতে অল্প সময়েই তার ওজন প্রায় ৪ কেজি কমে গেছে এবং বর্তমানে স্বাভাবিকভাবে চলাফেরার শক্তিও নেই।
সামাজিক মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়ে সাবা সতর্ক করে বলেছেন, খাবার বিশেষ করে শাকসবজি ভালোভাবে ধুয়ে খাওয়া জরুরি।
এই কঠিন সময়ে তার পাশে রয়েছেন প্রেমিক হৃতিক রোশন, যিনি নিয়মিত তার খোঁজখবর নিচ্ছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।