শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

৪০ দিনের ছুটির পর রোববার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৫:১২

সংগৃহীত

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও জাতীয় দিবসের দীর্ঘ ৪০ দিনের ছুটির পর আগামীকাল রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ণমাত্রায় খুলছে। খোলার প্রথম দিন থেকেই পাঠদান কার্যক্রম শুরু করার জন্য স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু করছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ৯ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি পালন করেছে।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়মিত পাঠদান চালিয়ে পাঠ্যক্রম ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top