শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৫:১২

সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি শোকবার্তা দেন।

দিলারা হাফিজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বেলা দেড়টায় ইন্তেকাল করেন। ডা. শফিকুর রহমান তার রূহের মাগফিরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দানের জন্য দোয়া করেন।

তিনি শোকসন্তপ্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রার্থনা করেন, মহান আল্লাহ তাদের এই কঠিন শোক সইবার ধৈর্য ও শক্তি দান করুন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top