শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

মো. আহসান হাবীব পলাশ র‌্যাবের ১২তম মহাপরিচালক নিযুক্ত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৫:১৩

সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ফোর্সেসের ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আহসান হাবীব পলাশ, যিনি অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা। শনিবার (২৮ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

১৯৯৫ সালে ১৫তম বিসিএস ব্যাচের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদানের পর তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি ৪ এপিবিএন, ডিএমপি, সিএমপি, এসএমপি, রাঙামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জে কাজ করেছেন। এছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তরে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমেও দায়িত্ব পালন করেছেন।

তিনি পদোন্নতির পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন। পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা) পান।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসসি অর্জন করেছেন এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top