রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

আদালতে সালমানের দেহরক্ষী দিলেন চাঞ্চল্যকর তথ্য

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৫:৪৫

সংগৃহীত

মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খান-এর বাড়িতে হামলার ঘটনায় নতুন মোড় নিয়েছে মামলাটি। বহুল আলোচিত এই মামলার শুনানিতে তার দেহরক্ষী রাজসাক্ষী হিসেবে আদালতে হাজির হয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

তিনি আদালতে স্পষ্ট করে জানান, এই হামলা শুধুমাত্র ভয় দেখানোর জন্য ছিল না—বরং সরাসরি সালমান খানকে হত্যা করার উদ্দেশ্যেই চালানো হয়েছিল।

ঘটনাটি ঘটে ২০২৪ সালের ১৪ এপ্রিল ভোররাতে, মুম্বাই-এর বান্দ্রায় অবস্থিত সালমানের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট-এর সামনে। সে সময় মোটরসাইকেলে করে আসা দুই বন্দুকধারী বাড়ির বাইরে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। তখন অভিনেতা বাড়িতেই অবস্থান করছিলেন।

তদন্তে উঠে আসে, এই হামলার পেছনে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও অনমোল বিষ্ণোই-এর পরিকল্পনা, যা সালমান খানের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতার জেরেই ঘটানো হয়।

আদালতে দেওয়া সাক্ষ্যে দেহরক্ষী জানান, প্রথমে বিষয়টিকে ততটা গুরুত্ব দেননি। কিন্তু পরে সিসিটিভি ফুটেজ দেখে তিনি শতভাগ নিশ্চিত হন যে এটি একটি পরিকল্পিত হত্যাচেষ্টা ছিল। তিনি বলেন, “আমি একশো শতাংশ নিশ্চিত—ওই হামলার উদ্দেশ্য ছিল সালমান খানকে হত্যা করা।”

ঘটনার সময় নিরাপত্তারক্ষীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেন। তবে হামলাকারীরা গুলি চালিয়েই দ্রুত স্থান ত্যাগ করে।

এই সাক্ষ্য মামলার গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top