প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৪:০৭
২০২০ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা জানিয়েছেন, ব্যক্তিগত জীবন বা প্রথম ভালোবাসা নিয়ে আলোচনায় আসার কোনো ইচ্ছা তার নেই। তিনি চান দর্শক তাকে তার অভিনয় ও কাজের মাধ্যমেই চিনুক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা বলেন, এই মুহূর্তে তার পুরো মনোযোগ ক্যারিয়ার ও কাজের দিকে। ব্যক্তিগত সম্পর্কের চেয়ে পেশাগত অর্জনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
মিথিলার ভাষ্য, “এ মুহূর্তে আমার সম্পূর্ণ ভালোবাসা আমার কাজ। এটা আমার জন্য বড় একটি সুযোগ। আমি চাই এখানে আমার সেরাটা দিতে।”
প্রথম প্রেম নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে জানান, এ বিষয় নিয়ে কোনো ধরনের চর্চা বা ভাইরাল হওয়ার আগ্রহ তার নেই। তিনি বলেন, “আমার লাইফের ফার্স্ট লাভ নিয়ে আমি আজকে কোনো কথা বলতে চাই না। এই প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না।”
যদিও ভালোবাসা জীবনে নেই— এমন কথাও সরাসরি বলেননি এই অভিনেত্রী। হাস্যরসের সুরে তিনি যোগ করেন, “মে বি আছে, অর মে বি নাই।”
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা মিথিলা বর্তমানে চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন। বলিউডের ‘রোহিঙ্গা-পিপল ফ্রম নো হোয়্যার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শিগগিরই তাকে দেখা যাবে শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।