বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৪:১২

সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে নেত্রকোনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালত এ আদেশ দেন।

এর আগে বুধবার সন্ধ্যায় অভিযুক্তকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে মদন থানা পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‍্যাব-১৪ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক চার বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ভুক্তভোগী শিশুটি নানার বাড়িতে থেকে সেখানে পড়াশোনা করত।

সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে তার মা বিষয়টি জানতে পারেন। পরে চিকিৎসকের পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, শিশুটি অন্তঃসত্ত্বা।

ঘটনায় গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top