ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৫:১০
রাজধানী ঢাকা-তে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে বুধবার (৮ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কালবৈশাখীর সঙ্গে ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ-এর কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বিশেষ করে যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চল-এ পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিমি বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। এ কারণে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
কালবৈশাখী ও বৃষ্টির কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গরমের তীব্রতা কমেছে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল একই সময়ে ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত ঢাকাসহ এই এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।