বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৬:৩৪
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট বোর্ড ও দেশের বিভিন্ন ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করেছেন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা। বর্তমান গণতান্ত্রিক সরকার বিষয়টি তদন্ত করেছে এবং সেই অনুসন্ধানের পর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে বিসিবির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে তামিম ইকবালের নেতৃত্বে। “আমি বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি,” স্পষ্ট করে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এই মন্তব্য তিনি দিয়েছেন জাতীয় সংসদে বুধবার (৮ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।