লন্ডনের রাস্তায় আইসক্রিম হাতে পাপন, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৫:০৯
লন্ডনের রাস্তায় আইসক্রিম খেতে দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনকে। তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
মঙ্গলবার মধ্যরাতে ওলিউল্লাহ নোমান নামের এক ব্যক্তি ছবিটি প্রকাশ করেন। এরপরই মুহূর্তের মধ্যে ছবিটি ভাইরাল হয়ে পড়ে। এতে দেখা যায়, লন্ডনের একটি রাস্তায় বসে আইসক্রিম খাচ্ছেন পাপন।
ছবিটি ছড়িয়ে পড়ার পর নেট দুনিয়ায় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ তার বর্তমান অবস্থাকে ঘিরে বিভিন্ন মন্তব্য করছেন। এক সময় দেশের ক্রিকেট প্রশাসনে প্রভাবশালী অবস্থানে থাকা এই ব্যক্তিকে এমনভাবে দেখা নিয়ে আলোচনার শেষ নেই।
এর আগেও লন্ডনের বিভিন্ন এলাকায় তাকে দেখা গেছে বলে সামাজিক মাধ্যমে একাধিক ছবি ছড়িয়েছে। কখনো সুপার শপে, আবার কখনো রাস্তায় হাঁটার সময় তার ছবি ভাইরাল হয়।
উল্লেখ্য, ২০১২ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন নাজমুল হাসান পাপন। পরবর্তীতে তিনি রাজনৈতিকভাবেও দায়িত্বে ছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর তার ক্রিকেট প্রশাসনের অধ্যায় শেষ হয়। ওই বছরের আগস্ট মাসে তিনি লন্ডন থেকেই পদত্যাগপত্র জমা দেন বলে জানা যায়।
তার পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একাধিক পরিবর্তন আসে। পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করে বোর্ড পরিচালনা করে।
বর্তমানে লন্ডনে অবস্থানরত পাপনের এই নতুন ছবি ঘিরে আবারও তাকে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।