তিন দিনের সফরে বেইজিং পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৫:২৪
তিন দিনের সরকারি সফরে গত মঙ্গলবার চীনের রাজধানী বেইজিং-এ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরের অংশ হিসেবে বুধবার (৬ মে) গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি।
বৈঠকটি অনুষ্ঠিত হবে বেইজিংয়ের দিয়াওউতাই স্টেট গেস্ট হাউস-এ, যেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই-এর সঙ্গে আলোচনা হবে।
বিমানবন্দরে বাংলাদেশি মন্ত্রীকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াশিয়াং।
এই সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
সফরকালে চীনের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
ঢাকা ছাড়ার আগে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা মহাপরিকল্পনা এখন আর বিলম্ব করা ঠিক হবে না। তিনি বলেন, এই প্রকল্পটি উত্তরাঞ্চলের মানুষের জীবন ও কৃষির সঙ্গে সরাসরি সম্পর্কিত।
তিনি আরও জানান, চীনের সঙ্গে আলোচনায় তিস্তা ইস্যুতে অগ্রাধিকার দেওয়া হবে এবং বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের অঙ্গীকারের অংশ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।