হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৭:৪২
দেশে গত চব্বিশ ঘণ্টায় হাম এবং এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জনে।
এ ছাড়া ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ৮০৫ জনে পৌঁছেছে। সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৩৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৮৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ হাজার ১০৬ জন রোগী।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।