যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইরানকে আহ্বান জার্মানির
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৮:১৬
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বৈঠকে তেহরানের অংশ নেওয়া উচিত এবং এটি উত্তেজনা কমানোর একটি সুযোগ হতে পারে।
মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে দেওয়া বক্তব্যে ওয়াডেফুল জানান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট আলোচনায় অংশ নিতে প্রস্তুত আছেন। তার মতে, ইরানের জনগণের স্বার্থেই এই সুযোগ কাজে লাগানো জরুরি।
তিনি আরও বলেন, গঠনমূলক সংলাপের মাধ্যমে দীর্ঘদিনের উত্তেজনা হ্রাস করা সম্ভব, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ও সংসদ সদস্য মোহাম্মদ রেজা মোহসেনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা সম্ভব নয়। মেহের নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত দাবিদার এবং গোপন উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন।
তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক উত্তেজনা ও অতীত আলোচনার অভিজ্ঞতার কারণে বর্তমানে নতুন কোনো সংলাপের সম্ভাবনা নেই।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।