মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

রাজধানীতে ছাত্রী হোস্টেল থেকে এনসিপির জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:০০

সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত জান্নাতারা রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে তিনি দলটির কোনো সাংগঠনিক পদে ছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম।

হাজারীবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত আসছে…

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top