শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

ভারত থেকে এলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৬:৩৬

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত মৈত্রী জ্বালানি পরিবহন পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালিগড় শোধনাগার কেন্দ্র থেকে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড তেল ডিপোতে এসে পৌঁছেছে। আগামী ১৭ এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল এই ব্যবস্থার মাধ্যমে আনার প্রক্রিয়া চলছে।

শুক্রবার (১০ এপ্রিল) মধ্যরাতে জ্বালানি গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি এপ্রিল মাসে মোট ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি এই পাইপলাইনের মাধ্যমে আনার পরিকল্পনা রয়েছে।

এ কার্যক্রমের দায়িত্বে থাকা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, শুক্রবার মধ্যরাতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণের কাজ সম্পন্ন হয়েছে। আগামী ১৭ এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টনের একটি চালান আসার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা আরও জানান, এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আনার পরিকল্পনা রয়েছে।

এর মধ্যে ইতোমধ্যে ৮ হাজার মেট্রিক টন এসে পৌঁছেছে। চলতি বছরের প্রথম তিন মাসে চারটি চালানের মাধ্যমে এই পাইপলাইন ব্যবস্থায় মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছে।

নুমালিগড় শোধনাগার কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড তেল ডিপোতে আনা হয়। সেখান থেকে পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন বিতরণ কোম্পানির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top