শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

বৃদ্ধ মা-বাবার ভরণপোষণ বাধ্যতামূলক করে আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৭:৫২

সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্য প্রবীণ মা-বাবার ভরণপোষণ নিশ্চিত করতে একটি কঠোর আইন পাস করেছে। ‘তেলেঙ্গানা এমপ্লয়িজ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড মনিটরিং অব প্যারেন্টাল সাপোর্ট বিল, ২০২৬’ নামে এই নতুন আইনে সরকারি-বেসরকারি চাকরিজীবী এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য মা-বাবার ভরণপোষণ বাধ্যতামূলক করা হয়েছে।

আইন অনুযায়ী, কোনো সন্তান যদি তার মা-বাবার দায়িত্ব পালন না করে, তাহলে তার মাসিক বেতনের ১৫ শতাংশ অথবা সর্বোচ্চ ১০ হাজার টাকা সরাসরি মা-বাবাকে দেওয়ার নির্দেশ দেওয়া হবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী এ. রেভান্থ রেড্ডি জানান, সমাজে যেসব সন্তান মা-বাবাকে অবহেলা করে তাদের বিরুদ্ধে কঠোর সামাজিক অবস্থান নেওয়া উচিত। তিনি উদাহরণ হিসেবে শিল্পপতি বিজয়পত সিঙ্ঘানিয়ার ঘটনাও উল্লেখ করেন।

বিধানসভায় বিলটি স্পিকার জি. প্রসাদ কুমারসহ বিভিন্ন দলের সমর্থনে পাস হয়। বিজেপি নেতা পায়েল শঙ্কর বলেন, মা-বাবার সেবার জন্য আইন করতে হওয়া দুঃখজনক হলেও এটি সময়োপযোগী পদক্ষেপ।

সরকারের মতে, এই আইন কার্যকর হলে প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা বাড়বে এবং সমাজে নৈতিক মূল্যবোধও শক্তিশালী হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top