বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

দুদক নোটিশ দিয়েছে ‘দম’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিলকে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৮:৩৯

সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) আফরান নিশো ও পূজা চেরী অভিনীত ‘দম’ সিনেমার প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল) কে সম্পদের বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, শাহরিয়ার শাকিল জ্ঞাত আয়বহির্ভূত নামে-বেনামে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে স্থির বিশ্বাস গড়ে উঠেছে। তাকে নিজ, স্ত্রী ও নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে থাকা সব স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসসহ বিস্তারিত তথ্য নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ জানান, “প্রয়োজন হলে তাকে তলবও করা হতে পারে। অনুসন্ধানের পর কমিশনের অনুমোদনক্রমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, শাহরিয়ার শাকিল ছিলেন নায়ক শাকিব খান অভিনীত ‘তুফান’ ছবির প্রযোজকও। মুক্তি সংক্রান্ত সময়ে তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও উঠেছিল, যা চলচ্চিত্র সংশ্লিষ্টরা সরাসরি এনেছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top