বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা ও শুল্ক প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের!

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৯:৪৫

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা ও শুল্ক প্রত্যাহারের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন।

ট্রাম্প পোস্টে উল্লেখ করেন, ইরানকে ‘নিষেধাজ্ঞা ও শুল্ক থেকে মুক্তি’ দেওয়া হতে পারে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত ১৫টি শর্তের মধ্যে অনেক বিষয়ে ইতোমধ্যেই দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই পদক্ষেপ ইরান ও ওয়াশিংটনের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের দিকে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ নীতি আরোপ করা হয়েছিল এবং তিনি পরমাণু চুক্তি থেকে সরে এসেছিলেন। তবে এবার তিনি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজতে আগ্রহী বলে মনে হচ্ছে।

এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে ট্রাম্পের মন্তব্যের উপর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তেহরান এই প্রস্তাবিত শর্তাবলী এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কী সিদ্ধান্ত নেবে, তা এখন দেশের ও আন্তর্জাতিক মহলের নজর কাড়ছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top