তবে কি ভাঙনের পথে হাঁটছেন তারকা দম্পতি রণবীর-দীপিকা?
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৪:১০
বলিউডে আবারও জোর গুঞ্জন, সম্পর্কের টানাপোড়েনে কি ভাঙনের পথে হাঁটছেন তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন? দীর্ঘদিনের প্রেম ও প্রায় আট বছরের দাম্পত্য পেরিয়ে চলতি বছরের সেপ্টেম্বরেই নাকি বিচ্ছেদের দিকে এগোচ্ছেন তারা—এমন দাবিকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়ায়।
একটি ভাইরাল পোস্ট থেকেই মূলত এই জল্পনার সূত্রপাত। সেখানে দাবি করা হয়, বেশ কিছুদিন ধরেই দু’জনের মধ্যে মতবিরোধ বাড়ছিল এবং সেই দূরত্বই নাকি এখন বিচ্ছেদের দিকে গড়িয়েছে। এমনকি জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে পারস্পরিক সম্মতিতে আইনি বিচ্ছেদ হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
এই গুঞ্জন ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। বিশেষ করে তাদের ছোট কন্যা দুয়ার ভবিষ্যৎ নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে, যা ভক্তদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে।
এর মধ্যে সাম্প্রতিক একটি ঘটনাও জল্পনাকে উসকে দিয়েছে। ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ছবির সাফল্য ঘিরে যখন চারদিকে আলোচনা, তখন সামাজিক মাধ্যমে স্বামীর এই সাফল্যে দীপিকার কোনো প্রতিক্রিয়া না দেওয়ায় প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও পরে তিনি জানান, ছবিটি আগেই দেখেছেন এবং সমালোচকদের উদ্দেশে মন্তব্যও করেন।
সব মিলিয়ে একের পর এক ঘটনার জেরে তৈরি হয়েছে বিভ্রান্তি ও জল্পনা। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি রণবীর বা দীপিকা। ফলে গুঞ্জন কতটা সত্য, আর কতটা ভিত্তিহীন—তা স্পষ্ট নয়।
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে গুজব নতুন কিছু নয়। তাই অনেকেই মনে করছেন, এটিও হয়তো তেমনই একটি অপ্রমাণিত আলোচনা। নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত কৌতূহল আর আলোচনার কেন্দ্রেই থাকছেন এই জনপ্রিয় তারকা জুটি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।