‘সাইয়ারা’র সাফল্যের পর আবারও একসঙ্গে আহান পান্ডে ও অনীত পাড্ডা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৩:০৫
‘সাইয়ারা’র দারুণ সাফল্যের পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন অভিনেতা আহান পান্ডে ও অনীত পাড্ডা। জনপ্রিয় এই জুটিকে নিয়ে নতুন প্রেমের ছবি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক মোহিত সুরি, যশ রাজ ফিল্মসের ব্যানারে। ছবিটি প্রযোজনা করবেন অক্ষয় উইধানি।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই সিনেমাটি আবেগঘন গল্পের সঙ্গে সুরেলা সংগীতের মিশেলে এমন এক অভিজ্ঞতা দেবে, যা দীর্ঘদিন দর্শকের মনে থাকবে।
পরিচালক মোহিত সুরি বলেন, “ভালোবাসা আমি তীব্রভাবে অনুভব করতে চাই বলেই বারবার এই ঘরানায় ফিরে আসি। ‘সাইয়ারা’ টিমের সঙ্গে আবার কাজ করা ঘরে ফেরার মতো অনুভূতি, তবে নতুন কিছু সৃষ্টির খোঁজে।”
তিনি আরও বলেন, “নিজেকে নতুন শিল্পীর মতোই রোমাঞ্চিত ও কিছুটা উদ্বিগ্ন লাগছে। আশা করি আগের মতো এবারও গান দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।”
প্রযোজক অক্ষয় উইধানি বলেন, “মোহিত সুরির সঙ্গে কাজ মানেই শুধু একটি ছবি বানানো নয়, বরং এমন অনুভূতির খোঁজ করা যা পর্দা শেষ হওয়ার পরও দর্শকের মনে থেকে যায়।”
জানা গেছে, চলতি বছরের শেষ দিকে ছবিটির শুটিং শুরু হবে এবং ২০২৭ সালে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ব্লকবাস্টার ‘সাইয়ারা’ ছিল এক নবাগত সংগীতশিল্পী ও অ্যালঝেইমারে আক্রান্ত এক গীতিকারের হৃদয়স্পর্শী প্রেমের গল্প। ছবিটি ভারতে ৩৩৮ কোটির বেশি এবং বিশ্বব্যাপী ৫০০ কোটিরও বেশি আয় করে ব্যাপক সাফল্য পায়।
‘সাইয়ারা’ ছিল মোহিত সুরির ক্যারিয়ারের অন্যতম বড় হিট, যিনি এর আগে ‘আশিকি ২’, ‘এক ভিলেন’, ‘মার্ডার ২’, ‘মালাং’ ও ‘আওয়ারাপান’-এর মতো জনপ্রিয় আবেগঘন মিউজিক্যাল সিনেমা উপহার দিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।