এনসিপিতে যোগ দিবেন কি না জানালেন রুমিন ফারহানা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৪
সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে সম্প্রতি দাবি করা হচ্ছিল যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এবং বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-তে যোগ দিতে পারেন। তবে এ খবরকে স্পষ্টভাবে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে (বাংলা)-এর একটি টক শোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, “এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এর সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই।”
তিনি জানান, এনসিপির পক্ষ থেকে তাকে দলে যোগ দিয়ে একসঙ্গে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি তা গ্রহণ করেননি।
রুমিন ফারহানা বলেন, “তারা বারবার বলেছে আমাদের সঙ্গে আসেন, আমরা একসাথে কাজ করি। কিন্তু আমি বিষয়টি গুরুত্ব দিইনি, শুধু হেসেছি।”
এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার সুযোগ বাড়বে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক প্ল্যাটফর্ম শুধু বক্তব্য দেওয়ার সুযোগের জন্য নয়। নিজের রাজনৈতিক আদর্শ ও অবস্থান বিসর্জন দিয়ে তিনি কোনো দলে যোগ দেবেন না বলেও জানান তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।