মৌসুমীর মা শামীমা আখতার জামান গুরুতর অসুস্থ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৮:২৫
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী–এর মা শামীমা আখতার জামান গুরুতর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
সোমবার (১৩ এপ্রিল) অভিনেত্রীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানী নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শাশুড়ির অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন এবং সবার কাছে দোয়া চান। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছেন।
পরিবার জানিয়েছে, এখনো তার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
জানা যায়, শামীমা আখতার জামান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এর আগে ২০২০ সালে করোনাকালেও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছিল পরিবার।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।