হামের টিকা দেয়া যাবে না যেসব শিশুদের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১২:৪২
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশু বর্তমানে জ্বরে ভুগছে বা অসুস্থ রয়েছে, তাদের এখনই টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জরুরি ভিত্তিতে দেশব্যাপী হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।
শনিবার (৪ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এই বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে।
মন্ত্রণালয় আরও জানায়, হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে কার্যকর।
যেসব শিশুকে এখন টিকা দেওয়া যাবে না
- যেসব শিশু গুরুতর অসুস্থ (উচ্চ জ্বর, তীব্র সংক্রমণ, শ্বাসকষ্ট)
- আগে হামের টিকা নিয়ে মারাত্মক অ্যালার্জিক প্রতিক্রিয়া (অ্যানাফাইল্যাক্সিস) হয়েছিল
- দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতা রয়েছে (যেমন ক্যানসারের চিকিৎসা নিচ্ছে বা দীর্ঘদিন স্টেরয়েড সেবন করছে)
- সম্প্রতি রক্ত বা রক্তজাত পণ্য গ্রহণ করেছে
কারা পাবে এই টিকা?
৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশু
আগে টিকা নেওয়া থাকলেও এই বিশেষ ক্যাম্পেইনে আবার টিকা নেওয়া যাবে
কার্যক্রমের পরিধি
প্রথম ধাপে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় এ কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে তা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে।
আগামী ঈদুল আজহা-র আগেই, অর্থাৎ ২১ মে ২০২৬-এর মধ্যে এই কর্মসূচি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।