রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

সংকট মোকাবিলায় কাজাখস্তান ও সিঙ্গাপুর থেকে ডিজেল ও এলএনজি আমদানি অনুমোদন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৩:১২

সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ৭৫.০৬ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল এবং সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানির।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ছুটির দিনে অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদিত হয়। সভার সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান।

কাজাখস্তানের 'কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি' থেকে আন্তর্জাতিক বাজারদরের অর্ধেকেরও কম দামে তেল আমদানি করছে সরকার। কোম্পানিটি থেকে ৫ লাখ টন ডিজেল আমদানি করার প্রস্তাব থাকলেও আপাতত ক্রয় কমিটি ১ লাখ টন আমদানির অনুমোদন দিয়েছে।

গত ১ এপ্রিল 'আরব গালফ' প্রকাশিত পরিশোধিত তেলের দাম ছিল ২৩৮ ডলারেরও বেশি, যেখানে বাংলাদেশ কিনছে মাত্র ৭৫.০৭ ডলারে। এছাড়া, সিঙ্গাপুরভিত্তিক 'আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড' থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

এ পদক্ষেপের মাধ্যমে সরকার দেশজুড়ে জ্বালানি সংকট নিয়ন্ত্রণে রাখতে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে চায়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top