যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৪:১৯
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি হয়নি। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুই দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহায়তা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে কোনো গোপন সমঝোতা হয়নি বলেও তিনি স্পষ্ট করেন।
তেল আমদানি প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই বাংলাদেশ সাশ্রয়ী ও উপযুক্ত উৎস থেকে জ্বালানি সংগ্রহের পরিকল্পনা করছে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।