রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

"যুক্তরাষ্ট্র বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করবে"

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৬:০৮

সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। কিছু বিষয় গোপনীয়তার কারণে প্রকাশ করা যাচ্ছে না।”

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো গোপন চুক্তি নেই এবং জ্বালানি আমদানিতে সরকারের ওপর কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি।

খলিলুর রহমান যোগ করেন, বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের চলমান সহায়তা অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, “রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের সবচেয়ে বড় দাতা দেশ।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top