প্রয়োজনে শুক্রবারও দুই বেলা অধিবেশন বসতে পারে: চিফ হুইপ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৮:৩৩
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, সংবিধানের অনুচ্ছেদ ৯৩ অনুযায়ী ৩০ দিনের মধ্যে ১৩৩টি অধ্যাদেশ পাস করার চাপ রয়েছে। ইতোমধ্যে ৪৪টি অধ্যাদেশ পাশ করা হয়েছে, দ্রুত অগ্রগতির জন্য একাধিক অধ্যাদেশকে একীভূত করে বিল আকারে উত্থাপন করা হচ্ছে। প্রয়োজন পড়লে শুক্রবারও দুই বেলা অধিবেশন বসতে পারে।
সংরক্ষিত নারী আসনের বিষয়ে চিফ হুইপ জানান, বিএনপি নেতৃত্বাধীন জোটকে সম্ভাব্য ৩৬টি আসন বরাদ্দ করা হবে, যা জোটভুক্ত দলগুলোর মধ্যে বণ্টন করা হবে। মনোনয়ন নির্ধারণ হবে সংসদে কার্যকর অংশগ্রহণ, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার এবং দলীয় প্রধানের সিদ্ধান্ত অনুযায়ী।
তিনি আরও বলেন, সংসদের সাউন্ড সিস্টেমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তবে চলমান অধিবেশন ব্যাহত হবে না। সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগে রাজনৈতিক প্রতিশোধ পরিহার করা হবে।
চিফ হুইপ উল্লেখ করেন, নতুন সংসদের সদস্যরা দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও কারাবরণের অভিজ্ঞতা নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখতে প্রস্তুত।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।