পাসপোর্ট ছাড়া ৩৬ টি দেশ ভ্রমন করতে পারবে বাংলাদেশিরা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৬:১২
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলোর নতুন সূচকে বাংলাদেশের অবস্থান কিছুটা নিম্নমুখী হয়েছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশ এক ধাপ নয়, দুই ধাপ পিছিয়ে এখন ৯৫তম অবস্থানে রয়েছে। আগের তালিকায় দেশটির অবস্থান ছিল ৯৩তম।
নতুন সূচকে বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৩৬টি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে রয়েছে বার্বাডোজ, ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, জামাইকা, ফিজি, গ্রেনাডা, সেশেলসসহ বিভিন্ন দেশ ও দ্বীপাঞ্চল।
তবে এসব গন্তব্যের কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা থাকলেও, কিছু ক্ষেত্রে ই-ভিসা বা সীমিত শর্ত প্রযোজ্য।
অন্যদিকে, তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর, যার পাসপোর্টধারীরা সর্বাধিক দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান।
দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
তৃতীয় অবস্থানে আছে সুইডেন।
চতুর্থ স্থানে রয়েছে একাধিক ইউরোপীয় দেশ—বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ডসহ আরও কয়েকটি দেশ।
পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল, আর ষষ্ঠ স্থানে যুক্তরাজ্য, হাঙ্গেরি, মালয়েশিয়া ও পোল্যান্ড।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক ভিসা নীতির পরিবর্তন এবং কূটনৈতিক সম্পর্কের ওপর ভিত্তি করে প্রতি বছর এই সূচকে পরিবর্তন ঘটে, যা বিভিন্ন দেশের পাসপোর্টের শক্তিমত্তাকে প্রভাবিত করে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।