মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

ডিএমপির পাঁচ পরিদর্শক বদলি, তাৎক্ষণিক কার্যকরের নির্দেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৩:১১

সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. হাফিজুর রহমানকে আদাবর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেককে স্থানান্তর করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে।

এছাড়া দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) কাজী আব্দুল খালেককে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে। হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মীর মো. সাজ্জাদ হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে এবং নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) সজীব কুমার বাড়ৈকে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপি সূত্রে জানানো হয়েছে, এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top