চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা এবং সিদ্ধ চালের দাম ৪৯ টাকা। এছাড়া আতপ চাল ৪৮ টাকা এবং গমের দাম ধরা হয়েছে ৩৬ টাকা প্রতি কেজি।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এসব মূল্য নির্ধারণ করা হয়। সভা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এই সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
এদিকে গম আমদানির বিষয়ে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আমদানি সম্ভব না হলে অবশিষ্ট গম উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে বলেও জানান তিনি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।