জামায়াতকর্মী সাওদা সুমি কারাগার থেকে মুক্ত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৩:২২

ছবি: সংগৃহীত

অবশেষে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা (৩৭) ওরফে সাওদা সুমি। মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি সামাজিক মাধ্যমে ফেসবুকে নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

এর আগে, গত রোববার রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের একটি বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top