বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিথী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৬:০০
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারজানা সিথী।
শনিবার (১১ এপ্রিল) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি পরে বিস্তারিত ব্রিফ করবেন এবং নড়াইল-২ আসন থেকে ফরম সংগ্রহ করেছেন বলেও উল্লেখ করেন। তিনি চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মনোনয়ন বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রসঙ্গত, সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডার ঘটনার পর ফারজানা সিথী আলোচনায় আসেন। জানা যায়, তিনি যশোরের বাসিন্দা এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।