জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে সংসদে রুমিন ফারহানার তীব্র সমালোচনা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১৬:২৫
জাতীয় সংসদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ পরিস্থিতি নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
রোববার (১৯ এপ্রিল) সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশে জ্বালানি তেলের দাম শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে, অথচ এর আগে দীর্ঘদিন ধরে তেল সংকটের চিত্র দেখা গেছে। বিভিন্ন পাম্পে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও চালকরা তেল পাচ্ছেন না—এমন বাস্তবতা তুলে ধরেন তিনি।
তিনি অভিযোগ করেন, সরকার এ পরিস্থিতি নিয়ে যথাযথ পদক্ষেপ নেয়নি। মন্ত্রীদের বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার বড় ধরনের অসামঞ্জস্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রুমিন ফারহানা বলেন, সংসদে বারবার দাবি করা হচ্ছে যে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। কিন্তু বাস্তবে তেল নিতে গিয়ে মানুষকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। তার প্রশ্ন—যদি সংকট না-ই থাকে, তবে কেন এই ভোগান্তি? কেন তেলের দাম বাড়ানো হলো?
তিনি আরও জানতে চান, পরিস্থিতি সামাল দিতে কেন অফিস ও বাজারের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
সংসদে তার এই বক্তব্য জ্বালানি খাতের বর্তমান অবস্থা ও সরকারি ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।