বিসিবির অ্যাডহক কমিটিতে যুক্ত হলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৪:০০
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন একটি অ্যাডহক কমিটি গঠনের পর সংস্থাটিতে নতুন করে বিভিন্ন নিয়োগ ও দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
নতুন কমিটি গঠনের পরপরই লজিস্টিক ও প্রোটোকল কমিটির সদস্য সচিব হিসেবে যুক্ত হয়েছেন মাশরুর হোসেন। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই।
এছাড়া লজিস্টিক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মিয়া ইয়াসির আব্বাস, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছেলে।
সূত্র অনুযায়ী, নতুন এই অ্যাডহক কমিটিকে তিন মাসের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের এই কমিটি ঘোষণা করে, যার নেতৃত্বে রয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
কমিটির সদস্যদের মধ্যে কয়েকজন রাজনৈতিক পরিবারের সদস্য রয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু (অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরুর ছেলে), এবং রাশনা ইমাম (প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী)।
অন্যদিকে, বিসিবির সভাপতি পদে গত এক দশকের বেশি সময় দায়িত্ব পালন করেন নাজমুল হাসান পাপন। ২০২৪ সালের আগস্টে তার পদত্যাগের পর ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব পালন করেন। বর্তমানে সভাপতির দায়িত্বে আছেন তামিম ইকবাল।
সব মিলিয়ে নতুন কমিটি গঠনের পর বিসিবির প্রশাসনিক কাঠামো ও নেতৃত্ব নিয়ে ক্রীড়াঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।