ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে তাদের উপর ৫০% শুল্ক আরোপ করা হবে:ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৮:৪১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, কোনো দেশ যদি ইরানকে সামরিক অস্ত্র বিক্রি করে, তবে সেই দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত সমস্ত পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইরান দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির পথে এগোচ্ছে। তবে একই সঙ্গে তিনি তেহরানের মিত্র ও অংশীদার দেশগুলোকে সতর্কও করেছেন।
তিনি আরও বলেন, শুল্ক আরোপে কোনো ছাড় থাকবে না এবং সিদ্ধান্তটি সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।
সূত্র: আল-জাজিরা
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।