ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: হরমুজ প্রণালি নিরাপদ খোলার শর্ত
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৪
যুক্তরাষ্ট্র ও ইরানের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে এবার ইসরায়েলও যোগ দিয়েছে। একই সঙ্গে আলোচনার সময়কালে দেশটি তাদের বিমান হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এই যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলের এই পদক্ষেপ এসেছে বলে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমাবর্ষণ ও হামলা স্থগিত থাকবে। তিনি এটিকে পারস্পরিক যুদ্ধবিরতি হিসেবে উল্লেখ করেছিলেন।
যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইরানকে হরমুজ প্রণালি সম্পূর্ণ, নিরাপদ ও তাৎক্ষণিকভাবে খুলে দেওয়ার বিষয়ে সম্মত হতে বলা হয়েছে।
সময়সীমা শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: সিএনএন
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।