শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

নভোচারীদের প্রশংসায় ট্রাম্প, দিলেন মঙ্গলগ্রহ অভিযানের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৫:৫৭

সংগৃহীত

চন্দ্রাভিযান শেষে প্রশান্ত মহাসাগরে সফল অবতরণের পর আর্টেমিস-২ মিশনের নভোচারীদের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার এক অভিনন্দন বার্তায় তিনি এই সাফল্যকে “অসাধারণ” উল্লেখ করে ভবিষ্যতে মঙ্গল গ্রহে অভিযানের লক্ষ্য নির্ধারণের কথা জানান বলে জানায় বার্তা সংস্থা এএফপি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, আর্টেমিস-২ মিশনের ক্রু সদস্যদের অভিনন্দন জানিয়ে পুরো অভিযাত্রাকে অত্যন্ত সফল ও অবতরণকে নিখুঁত বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে গর্ব প্রকাশ করেন।

তিনি আরও বলেন, শিগগিরই হোয়াইট হাউসে নভোচারীদের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছেন তিনি এবং ভবিষ্যতে আরও বড় মহাকাশ অভিযান পরিচালনা করা হবে, যার পরবর্তী লক্ষ্য হবে মঙ্গল গ্রহ।

এই মিশনটি পরিচালনা করছে নাসা এবং আর্টেমিস কর্মসূচির অংশ হিসেবে চন্দ্রাভিযান ও গভীর মহাকাশ অনুসন্ধানের ধারাবাহিকতায় এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top