বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

লেবানন থেকে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৪:০৫

সংগৃহীত

লেবানন সীমান্ত থেকে উত্তর ইসরায়েল-এর গ্যালিলি অঞ্চলের দিকে অন্তত ২০টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে জানা গেছে, নিক্ষিপ্ত রকেটগুলোর মধ্যে কয়েকটি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে, আর বাকিগুলো জনবসতিহীন খোলা জায়গায় গিয়ে পড়ে।

এই হামলার পর উত্তরাঞ্চলের মানারা এবং কিরিয়াত শমোনা শহরসহ আশপাশের এলাকাগুলোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এখন পর্যন্ত এই হামলায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সীমান্তজুড়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা নতুন করে সংঘাত বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে।

সূত্র: আল জাজিরা

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top