ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য আলোচনার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জেদ্দায় বৈঠক করেছেন।
সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বিশেষ গুরুত্ব পায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক প্রক্রিয়া।
বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন সৌদি যুবরাজ। তিনি এ অঞ্চলের শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন।
বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের কূটনৈতিক উদ্যোগকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন মোহাম্মদ বিন সালমান।
দুই নেতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।