বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেলো

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৮:৪৭

সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে সম্ভাব্য ছয় দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির মন্ত্রিপরিষদ চাঁদ দেখার সম্ভাব্য হিসাব অনুযায়ী এ ছুটির সময়সূচি নির্ধারণ করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আরবি মাস জিলহজ আগামী ১৮ মে শুরু হতে পারে। সে অনুযায়ী ৯ জিলহজ বা আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে (মঙ্গলবার)। এ দিন হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পরদিন ১০ জিলহজ, অর্থাৎ ২৭ মে (বুধবার) উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল আজহা।

এই সম্ভাব্য সময়সূচি ধরে ২৬ মে আরাফাতের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ২৭ থেকে ২৯ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে নিয়মিত সাপ্তাহিক ছুটি (শনিবার ও রোববার) ৩০ ও ৩১ মে যুক্ত হওয়ায় মোট ছুটি দাঁড়াচ্ছে ছয় দিন।

একই সময়সূচি অনুসরণ করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ—যেমন কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান—এ একই তারিখে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার পার্থক্যের কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়। সে হিসেবে দেশে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর, যা জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top