রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

নতুন প্রধানমন্ত্রীর যাবতীয় আপডেট পাবেন যেখানে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১৫

ছবি: সংগৃহীত

বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর তার সরকারি কার্যক্রম ও গুরুত্বপূর্ণ আপডেট দ্রুত নাগরিকদের কাছে পৌঁছে দিতে ফেসবুকে নতুন একটি অফিসিয়াল পেজ চালু করা হয়েছে।

পেজটির নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়’। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যক্রম, কর্মসূচি, সিদ্ধান্ত ও বক্তব্য নিয়মিতভাবে এই পেজে প্রকাশ করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় আঠারো মাস দেশ পরিচালনার দায়িত্বে ছিল অন্তর্বর্তী সরকার। সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন ওই সরকারের আপডেট জানাতে ‘Chief Advisor GOB’ নামে একটি ফেসবুক পেজ সক্রিয় ছিল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথের পর একই রাতে গেজেট জারি করে অন্তর্বর্তী সরকার বিলুপ্ত করা হয়। পরদিন সকাল ১০টার দিকে ‘Chief Advisor GOB’ পেজ থেকে এক পোস্টে জানানো হয়, পেজটির কার্যক্রম বন্ধ করা হচ্ছে।

এখন থেকে নবগঠিত সরকারের সব তথ্য ও আপডেট পাওয়া যাবে ‘PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়’ পেজে। পেজের লিংক পেতে এখানে ক্লিক করুন

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top