হবিগঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পুকুরে পড়ল পিকআপ, নিহত ৪
হবিগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১১:৩১
হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আঞ্জুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, একটি পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
পরে স্থানীয়রা পিকআপ ভ্যানে থাকা চারজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।