তেলের পর্যাপ্ত মজুদ, কোনো সংকট নেই: জ্বালানিমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১১:৫৮
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশের তেলের মজুদ পর্যাপ্ত রয়েছে এবং জনগণের মধ্যে কোনো তেলের সংকটের আশঙ্কা নেই।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে তিনি বলেন, “হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় কিছু জায়গায় সংকট দেখা দিতে পারে। তবে পর্যাপ্ত মজুদ থাকায় জনগণ আতঙ্কিত হবেন না। অতিরিক্ত তেল সংগ্রহ করার প্রয়োজন নেই।”
মন্ত্রী আরও জানান, “ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে সাময়িক ফাঁক তৈরি হয়েছে। ডিমান্ড বেড়ে যাওয়ায় কিছু ক্রাইসিসের পরিস্থিতি দেখা দিতে পারে। এটা স্বাভাবিক। তবে সবাই প্রয়োজনমতো তেল পাবেন এবং সরবরাহ স্বাভাবিক থাকবে।”
তিনি উল্লেখ করেন, এনার্জি রেগুলেটরি কমিশন তেলের দাম বাড়ানোর বিষয়ে কাজ করছে, কিন্তু সরকার এখনও তেলের দাম বৃদ্ধি করেনি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।