ঈদ ছুটি শেষে সচিবালয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১২:০১
ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সচিবালয় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সকাল থেকেই অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন তিনি।
সূত্র জানায়, দিনের শুরুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীকে সৌজন্য সাক্ষাৎ করেন। এর পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চলমান চ্যালেঞ্জ নিয়ে একটি বৈঠকে অংশ নেন তিনি।
বেলা ১১টায় রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা ‘যানজট’ নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। বিকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
টানা ৭ দিনের ছুটি শেষে আজ থেকে খুলেছে সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আমেজ ভাগাভাগি করছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।