শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, আতঙ্কিত না হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৩:৫৭

সংগৃহীত

জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, করোনা ভাইরাসের মতো হামও দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে হাম প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্বাস্থ্য বিভাগ মাঠপর্যায়ে কাজ করছে। তিনি বলেন, “করোনার মতো বড় সংকট আমরা সফলভাবে মোকাবিলা করেছি। হামও নিয়ন্ত্রণে আনা যাবে।”

তিনি আরও বলেন, জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো এবং টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top