বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

‘বনলতা এক্সপ্রেস’ উত্তর আমেরিকায় বাংলাদেশের সিনেমার ইতিহাস গড়ল

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৮:৪০

সংগৃহীত

ঈদে মুক্তিপ্রাপ্ত তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ উত্তর আমেরিকায় সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং করেছে। কানাডা ও যুক্তরাষ্ট্রে তিন দিনের গ্রস আয় ১ লাখ ৫৪ হাজার ডলার, যা ইউএস টপ চার্টে ১৭ নম্বরে জায়গা করে নিয়েছে।

সিনেমাটি নির্মিত হয়েছে প্রয়াত কিংবদন্তি লেখক হুমায়ূন আহেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে। আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো সিনেমাটিকে ৫২টি সিনেমা হলে প্রদর্শন করছে। কানাডায় টরন্টো, মন্ট্রিয়াল, ভ্যানকুভারসহ ১০টি শহরে এবং যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক, ডালাস, হিউস্টন, মিয়ামিসহ ৩৮টি শহরে চলচিত্রটি প্রদর্শিত হচ্ছে।

পরিচালক তানিম নূর বলেন, “দর্শকদের সাড়া আমাকে অভিভূত করেছে। হুমায়ূন আহেদ স্যারের সৃষ্ট চরিত্রগুলো আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছেছে, এটাই আমাদের সেরা প্রতিফলন।”

তিন দিনের আয় হিসাব অনুযায়ী, ‘বনলতা এক্সপ্রেস’ ইতিমধ্যে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি সিনেমা হয়ে গেছে যুক্তরাষ্ট্র ও কানাডায়। এর আগে এ তালিকায় শীর্ষে ছিল ‘হাওয়া’, ‘তুফান’ ও ‘প্রিয়তমা’।

মূল চরিত্রে আছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, শ্যামল মওলা, মম, বাঁধন, সাবিলা নূর ও আরেফিন জিলানী। প্রযোজনা করেছেন বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনা হইচই প্রোডাকশন, এবং আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top