১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৩:৫৭
আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে। ওই দিন রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এসব তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মন্ত্রী জানান, হজযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, শিগগিরই হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন সরকারপ্রধান। হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
এছাড়া, এবার হজ ফ্লাইট পরিচালনায় কোনো জটিলতা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন ধর্মমন্ত্রী।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।