শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

নিষেধাজ্ঞা শেষে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৯

সংগৃহীত

অনিশ্চয়তা ও দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ শিপিং করপোরেশন-এর জাহাজ এমভি ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পাড়ি দেওয়া শুরু করেছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণার পরই জাহাজটি আবার যাত্রা শুরু করে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে পারস্য উপসাগর থেকে রওনা হয়ে বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে হরমুজ প্রণালিতে প্রবেশ করে জাহাজটি। এতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক গণমাধ্যমকে জানান, সবকিছু স্বাভাবিক থাকলে জাহাজটি রাতের মধ্যেই প্রণালি অতিক্রম করবে।

জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান বলেন, বর্তমানে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তারা নির্ধারিত পথেই নিরাপদে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top