ফের বেড়েছে স্বর্ণের দাম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৩

সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা অনুযায়ী আজ (শনিবার, ১৮ এপ্রিল) থেকে নতুন দরে স্বর্ণ কিনতে হবে।

সবশেষ ১৫ এপ্রিল সকালে ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী—

২২ ক্যারেট: ১ ভরি = ২,৫০,১৯৩ টাকা২১ ক্যারেট: ১ ভরি = ২,৩৮,৮২০ টাকা১৮ ক্যারেট: ১ ভরি = ২,০৪,৭০৩ টাকাসনাতন পদ্ধতি: ১ ভরি = ১,৬৬,৭৩৭ টাকা

এছাড়া স্বর্ণের দামের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৫৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে, যা বাজারে স্বর্ণের অস্থিরতা ও আন্তর্জাতিক দামের প্রভাবকেই নির্দেশ করে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top