‘রকস্টার’ নিয়ে আবারও বড় পর্দায় হাজির হবেন শাকিব খান সাবিলা নূর
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১১:২০
সুপারস্টার শাকিব খানের সঙ্গে বড়পর্দায় জুটিবদ্ধ হলেন ছোটপর্দা থেকে জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা মিউজিক্যাল রোম্যান্টিক চলচ্চিত্র ‘রকস্টার’-এ তাদের একসঙ্গে দেখা যাবে।
আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় শাকিব খান তার ফেসবুক অ্যাকাউন্টে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করেন।
পোস্টারে দেখা যায়, সবুজ প্রকৃতির মনোরম পরিবেশে রোম্যান্টিক ভঙ্গিতে শাকিব খান ও সাবিলা নূরকে। শাকিবের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন সাবিলা, আর শাকিবও চোখ বন্ধ করে সেই মুহূর্তটি উপভোগ করছেন।
পোস্টারের সঙ্গে যুক্ত করা হয়েছে একটি গানের লাইন— “জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে…”
সান কমিউনিকেশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘রকস্টার’, যার পরিচালক আজমান রুশো। জানা গেছে, গত মাসে মালয়েশিয়ায় শুটিং শুরু হওয়ার পর বর্তমানে দেশের বিভিন্ন লোকেশনে কাজ চলছে। ইতিমধ্যে সিনেমাটির অর্ধেকের বেশি শুটিং শেষ হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।